বাঁশখালীতে ইসির পদক্ষেপকে মহিউদ্দিন চৌধুরীর সাধুবাদ

ctgbarta24.com

মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৪ জুন ২০১৬

বাঁশখালীতে ইসির পদক্ষেপকে মহিউদ্দিন চৌধুরীর সাধুবাদ

শনিবার (৪ জুন) সকালে নিজ বাসভবনে পটিয়ার শিকলবাহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাতের সময় ফুলেল শুভেচ্ছা জানান মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম : বাঁশখালীতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ‘পেটানোর’ ঘটনায় স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলা করায় নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

আজ শনিবার (৪ জুন) সকালে নিজ বাসভবনে পটিয়ার শিকলবাহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

এসময় মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে কিছু অবাঞ্চিত ঘটনা ঘটেছে। বাঁশখালীর সরকার দলীয় সাংসদও নিজের অনুগত প্রার্থীর পক্ষে অনৈতিক কাজে জড়িত করতে সরকারি ক্যাডার ভূক্ত কর্মকর্তাকে প্রহার করেছেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন মামলা করায় আমি নির্বাচন কমিশনারকে সাধুবাদ জানাই।’

তিনি বলেন, ‘চট্টগ্রামকে মেগাসিটিতে রূপান্তরে কর্ণফুলী নদী সংলগ্ন দক্ষিণ জনপদকে সম্পৃক্ত করতে হবে। এই অঞ্চলকে শিল্পায়নের জন্যে সরকারি সেবা সম্প্রসারিত করা জরুরি প্রয়োজন। দক্ষিণ জনপদে গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নত না হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আস্থা হারাবেন। তাই এ ব্যাপারে তাদের সচেতন থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘কর্ণফুলী নদী সংলগ্ন দক্ষিণ জনপদকে শিল্পায়নে আমি যথেষ্ট গুরুত্ব দিই। কর্ণফুলী নদীকে বাঁচিয়ে চট্টগ্রাম বন্দরের নাব্যতা রক্ষায় আমার লড়াই অব্যাহত থাকবে। এ জন্য আমি কর্ণফুলী নদী সংলগ্ন গ্রাম জনপদের সহযোগিতা চাই।

এসময় শিকলবাহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম মহিউদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন-সাইফুল ইসলাম (ফারুক), নুরুন্নবী, ইলিয়াছ, মহিউদ্দিন মুরাদ, নুরুল আলম, আলমগীর, আলমগীর হোসেন, নাজিম উদ্দিন, ফয়সাল, পিংকু কুমার শীল, ইয়াছিন আরাফাত, আমির আহম্মদ প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

জমিয়তুল ফালাহ ময়দান সহ নগরীর ১৬৪টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত... প্রেস বিজ্ঞপ্তি, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৯ জুলাই ২০১৬ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ সহ নগর...
‘খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলে নিজের জঙ্গি সংশ্লিষ্টতা আড়াল করার চেষ্টা করছে’... চট্টগ্রাম ডেস্ক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম শনিবার, ৯ জুলাই ২০১৬ ড. হাছান মাহমুদ এমপি বিএনপির জোটে থাকা বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা আফগা...
জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যের আহবান আ জ ম নাছিরের... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬ জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যের আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও ...
বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার সিএমপি সংবাদ সম্মেলন  নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬ সিএমপি কমিশনার ইকবাল বাহার (ফাইল ছবি) চট্টগ্রাম : কি...
চট্টগ্রামের ভিআইপি নেতারা নিজ এলাকায় ঈদুল ফিতর পালন করবেন... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ৬ জুলাই ২০১৬ চট্টগ্রাম:  নেতাকর্মী, এলাকাবাসী আর পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে চট্টগ্রাম...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply