রবিবার,২১ আগস্ট ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
স্পোর্টস ডেস্ক : অলিম্পিকে কিছু না জিতেও জিতলো বাংলাদেশ। রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণ জিতলেন বাংলাদেশী বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন। হুপ, বল, ক্লাব ও রিবনে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে স্বর্ণ পেলেন বিশ্বরেকর্ডধারী এই জিমন্যাস্ট। ৭৬ দশমিক চার আট তিন পয়েন্ট নিয়ে নিজ দেশের ইয়ানাকে পেছনে ফেলেন তিনি।
নাম তার মার্গারিটা মামুন। আধো বাঙ্গালী আধো বিদেশিনী। জিমন্যাস্টের সিনথেটিক টার্ফে তার ছলাকলা দেখিয়ে মাতালেন বিশ্ব, হয়তো নামের পাশে রাশান জাতীয়তার কারণে বাংলাদেশের না হলেও, অন্তত পিতৃসুত্রে গর্বিত করলেন বাংলাদেশকে।
বাবা রাজশাহীর ছেলে আব্দুল্লাহ আল মামুন আর মা রাশিয়ান। মা’র দেখানো পথেই এই রিদমিক জিমন্যাস্টিক্সের ভুত চাপে মার্গারিটার মাথায়। সেই নেশায় এখন বিশ্বজয়। রিদমিকের ছন্দে বিশ্বরেকর্ডটা এখন মার্গারিটার ঝুলিতেই। জিমন্যাস্টিক্স বিশ্বকাপেই সেই ধাপ শেষ।
কিন্তু অলিম্পিক শ্রেষ্ঠত্ব যে বিশেষ কিছু। সেই মঞ্চেও তার প্রতিদ্বন্দ্বী সে নিজেই। বাছাই থেকে শুরু করে প্রতিটি ধাপেই ১ নম্বরে মার্গারিটের নাম ভাস্বর। আর ফাইনালেও একই চিত্র।
হুপ, বল, ক্লাব, রিবন চার ধাপেই মার্গারিট মাতালেন জুরি বোর্ডের মন। ৭৬ দশমিক চার আট তিন পয়েন্টি নিয়ে নিজ দেশের ইয়ানাকে পেছনে ফেলে জিতে নেনে স্বর্ণ।
১৬ কোটির রাষ্ট্রের কেউ যে পদক এনে দিতে পারেনি দেশকে। বিদেশিনীর রূপ ধরে হলেও মার্গারিটা এনে দিলেন সেই মুকুট।


You must log in to post a comment.