ব্রেকিং নিউজ

‘ট্রাইব্যুনালের মাধ্যমে সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে’ঃ খাদ্যমন্ত্রী

বৃহস্পতিবার ০৭ মে ২০১৫ , সিটিজি বার্তা ২৪.কম প্রতিবেদক, ঢাকা ঃ  সারাদেশের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে প্রতিটি বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রতিটি বিভাগের এদের বিচার করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। যারা সরাসরি অপরাধের সঙ্গে জড়িত তারা যেমন অপরাধী যারা পরিকল্পনাকারী তারা সমান অপরাধী। যারা অর্থের যোগানদাতা তারাও সমান অপরাধী। কাউকে ছাড় দেয়া হবে না। প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যত ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা যখন পদ্মা সেতু নির্মাণ করছি তখন আর গণতন্ত্রকে ধ্বংস করার বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার ষড়যন্ত্র করা হচ্ছে।’