বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
মোবারক জুয়েল ঃ নতুন করে ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ কর্মসূচি ডাক দিয়ে মেডিকেলে ভর্তিচ্ছুক ছাত্র-অভিবাবক ঐক্য ফোরাম। বৃহস্পতিবার শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
মেডিকেলে ভর্তির পরীক্ষার ফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। সেখানে বার বার প্রশ্নপত্র ফাসেঁর ঘটনাকে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণ হিসেবে জানান শিক্ষার্থী ও অভিবাবকরা।
পরে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে গেলে থানার সামনে বেরিকেট দেয় পুলিশ।
এসময় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে গণজাগরণ মঞ্চ।
পরে আন্দোলনকে বেগবান করতে শুক্রবার ৩টায় শাহবাগে সমাবেশের ডাক দেয় ছাত্র-শিক্ষক ঐক্য ফোরাম।
এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই।