চবির ‘তাসের দেশ’ নাটকের তৃতীয় মঞ্চায়ন রাবিতে

বুধবার,২১ অক্টোবর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

ctgক্যাম্পাস সংবাদ : সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়েই মানব জীবন। বৈচিত্র্যহীন জীবন বিষাদময় বড়ই যান্ত্রিক, বেদনাবিধূর হতে পারে। রাজপুত্রের জীবন সদাই সুখময় করে রেখেছেন রাজমাতা। ব্যাপারটি রাজপুত্রকে ব্যাথাতুর করে দিয়েছে। তাই সে বন্ধু সদাগর পুত্রের সাথে বেরিয়ে পড়েছে বিচিত্রের সন্ধানে, অজানার উদ্দেশে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বহু প্রচরিত ও দর্শক নন্দিত ‘তাসের দেশ’ নাটকের কাহিনীর অংশ বিশেষ । এরকম মানুষের মন, রুচি, আশা, আকাঙ্কার কাহিনী নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাটকটি আগামী ২৭ ও ৩০ অক্টোবর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট ও কাজী নজরুল ইসলাম মিলনায়তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হবে।

প্রায় দুই বছর পরে ‘তাসের দেশ’ নাটকের তৃতীয় মঞ্চায়ন আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম অডিটোরিয়ামে মঞ্চায়িত হওয়ার কথা রয়েছে। এ নাটকে বিভিন্ন চরিত্রে ৩২ জন শিক্ষার্থী অভিনয় করছে। ‘তাসের দেশ’ নাটকটির নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সভাপতি অসীম দাশ।

এছাড়াও তাসের দেশ ‘মিলি মৈত্রী বন্ধনে গড়ি সংস্কৃতির সেতু’ শ্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাট্যকলা বিভাগ আয়োজিত ‘বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব ২০১৫ আমন্ত্রিত হয়েছে। ৮ দিনব্যাপী নাট্যোৎসবের তৃতীয় দিনে (৩০ অক্টোবর’১৫) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটকের চতুর্থ মঞ্চায়ন হবে।

উল্লেখ্য, নাট্যোৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশের ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়) নাট্যকলা বিভাগ। উৎসবে ঢাকা মহানগরীর নাট্যদল দৃশ্যপট ও প্রাঙ্গণেমোর, ভারতের ত্রিপুরার নাট্যভূমি, কলকাতার সুন্দরম ও কালিন্দী ব্রাত্যজনসহ ১০টি নাট্যপ্রযোজনা সংগঠন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন এর সভাপতিত্বে নাট্যোৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

এই বিভাগের আরো সংবাদ

মেডিক্যাল ভর্তি পরিক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ... বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিউজ ডেস্ক ঃ প্রশ্ন ফাঁস হওয়ায় আবারো মেডিক্যাল ভর্তি পরিক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদ...
নতুন করে ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে শুক্রবার সমাবেশ কর্মসূচির ঘোষণা... বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  মোবারক জুয়েল ঃ নতুন করে ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ কর্মসূচ...
‘শুধু নিজে শিখলে-জানলে হবেনা,অন্যদের‌কেও শিখাতে হবে,জানাতে হবে’... বুধবার, ১৪ অ‌ক্টোবর, ২০১৫,সি‌টি‌জিবার্তা২৪ ডট কম,‌মো.ত‌হিদুর রহমান রু‌বেল,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ‘‘শুধু নিজে শিখলেই-জানলেই হবেনা,অন্যদেরও শিখ...
শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে... বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিউজ ডেস্ক ঃ দ্বাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। বেসর...
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ২ জন আটক... শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫  সিটিজিবার্তা ২৪ ডটকম  ক্যাম্পাস প্রতিনিধি ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ঝর্ণাটি রূপ নিচ্ছে এক মৃত্যু কূপে্র... শনিবার,১৭ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডট কম  চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সৃষ্টি নয়নাভিরাম পাহাড়ি ঝর্ণাটি ক্রমশ মৃত্...
চট্টগ্রামে প্রথম অনলাইনে আসছে সরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়া... শনিবার,১৭ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম ডেস্ক রিপোর্ট ঃ এবার পূর্ণাঙ্গ অনলাইনে আসছে সরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়াও। এ বছর থেকে নগরীর নয়...
লোহাগড়ায় ছাত্রলীগ নেতার হাতে ছাত্রী লাঞ্ছিত... মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম ক্যাম্পাস প্রতিনিধি :কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেই ক্ষান্ত হননি বিল্লাল হোসেনের নামে এক ছাত্...
চবির ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে শাটল ট্রেনের ব্যবস্থা... মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের যা...
অনির্দিষ্টকালের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা... বুধবার ,২৮ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম ক্যাম্পাস : ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কারণে অনির্দিষ্টকালের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল ক...



Leave a Reply