মেডিক্যাল ভর্তি পরিক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

Medical-protest2নিউজ ডেস্ক ঃ প্রশ্ন ফাঁস হওয়ায় আবারো মেডিক্যাল ভর্তি পরিক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় আটক করা হয় নয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীকে। আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফন্টের বেশকয়েকজন সদস্যকেও।

ফাঁস হওয়া ভর্তি পরিক্ষার প্রশ্নপত্রে কৃতকার্য হয়ে যারা মেডিকেলে পড়বে তারা মেধাহীন, ভবিষ্যতে দেশ বঞ্চিত হবে ভালো চিকিৎসা সেবা থেকে। এমন যুক্তিতে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবি শুধু আন্দোলনরত শিক্ষার্থিদের নয়, যারা ডাক্তারি পড়ছেন তাদেরও।

কেন্দ্রীয় শহীদ মিনারে টানা নয়দিন অবস্থান নেয়া শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আসে। পরে শাহবাগে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এসময় আটক করা হয় ৯ জনকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দিলে আবারো সংঘর্ষ বাঁধে। আটক করা হয় ছাত্রফ্রন্টের বেশ কয়েকজন কর্মীকে।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মলনে আন্দালন চালিয়ে যাওয়ার ঘোষনা দেয় শিক্ষার্থিরা। মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে ঢাকা ছাড়াও বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহে। এদিকে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, মেডিকেল ভর্তি পরিক্ষার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

এই বিভাগের আরো সংবাদ

নতুন করে ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে শুক্রবার সমাবেশ কর্মসূচির ঘোষণা... বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  মোবারক জুয়েল ঃ নতুন করে ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ কর্মসূচ...
‘শুধু নিজে শিখলে-জানলে হবেনা,অন্যদের‌কেও শিখাতে হবে,জানাতে হবে’... বুধবার, ১৪ অ‌ক্টোবর, ২০১৫,সি‌টি‌জিবার্তা২৪ ডট কম,‌মো.ত‌হিদুর রহমান রু‌বেল,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ‘‘শুধু নিজে শিখলেই-জানলেই হবেনা,অন্যদেরও শিখ...
শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে... বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিউজ ডেস্ক ঃ দ্বাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। বেসর...
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ২ জন আটক... শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫  সিটিজিবার্তা ২৪ ডটকম  ক্যাম্পাস প্রতিনিধি ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ঝর্ণাটি রূপ নিচ্ছে এক মৃত্যু কূপে্র... শনিবার,১৭ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডট কম  চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সৃষ্টি নয়নাভিরাম পাহাড়ি ঝর্ণাটি ক্রমশ মৃত্...
চট্টগ্রামে প্রথম অনলাইনে আসছে সরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়া... শনিবার,১৭ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম ডেস্ক রিপোর্ট ঃ এবার পূর্ণাঙ্গ অনলাইনে আসছে সরকারি স্কুলের ভর্তি প্রক্রিয়াও। এ বছর থেকে নগরীর নয়...
লোহাগড়ায় ছাত্রলীগ নেতার হাতে ছাত্রী লাঞ্ছিত... মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম ক্যাম্পাস প্রতিনিধি :কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেই ক্ষান্ত হননি বিল্লাল হোসেনের নামে এক ছাত্...
চবির ‘তাসের দেশ’ নাটকের তৃতীয় মঞ্চায়ন রাবিতে... বুধবার,২১ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম ক্যাম্পাস সংবাদ : সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়েই মানব জীবন। বৈচিত্র্যহীন জীবন বিষাদময় বড়ই যান্ত্রিক, বে...
চবির ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে শাটল ট্রেনের ব্যবস্থা... মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের যা...
অনির্দিষ্টকালের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা... বুধবার ,২৮ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম ক্যাম্পাস : ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কারণে অনির্দিষ্টকালের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল ক...



Leave a Reply