বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিউজ ডেস্ক ঃ প্রশ্ন ফাঁস হওয়ায় আবারো মেডিক্যাল ভর্তি পরিক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় আটক করা হয় নয় মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীকে। আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফন্টের বেশকয়েকজন সদস্যকেও।
ফাঁস হওয়া ভর্তি পরিক্ষার প্রশ্নপত্রে কৃতকার্য হয়ে যারা মেডিকেলে পড়বে তারা মেধাহীন, ভবিষ্যতে দেশ বঞ্চিত হবে ভালো চিকিৎসা সেবা থেকে। এমন যুক্তিতে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবি শুধু আন্দোলনরত শিক্ষার্থিদের নয়, যারা ডাক্তারি পড়ছেন তাদেরও।
কেন্দ্রীয় শহীদ মিনারে টানা নয়দিন অবস্থান নেয়া শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আসে। পরে শাহবাগে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এসময় আটক করা হয় ৯ জনকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দিলে আবারো সংঘর্ষ বাঁধে। আটক করা হয় ছাত্রফ্রন্টের বেশ কয়েকজন কর্মীকে।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মলনে আন্দালন চালিয়ে যাওয়ার ঘোষনা দেয় শিক্ষার্থিরা। মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে ঢাকা ছাড়াও বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহে। এদিকে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, মেডিকেল ভর্তি পরিক্ষার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয়।