চবির ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে শাটল ট্রেনের ব্যবস্থা

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

cu_shuttle_train

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি) ফরহাদ হোসেন হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১ম বর্ষের অনার্স ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের যাতায়তের সুবিধার কথা চিন্তা করে শাটল ট্রেনের শিডিউল দিয়েছে।’

‘শাটল ট্রেনের শিডিউল: চট্টগ্রাম বটতলী রেলস্টেশন থেকে চ.বি. ক্যাম্পাস অভিমুখে- সকাল ৬টা ১৫ মিনিট, সকাল সাড়ে ৭টা, সকাল সাড়ে ৮টা, দুপুর ১২টা, বিকেল ৩টা, বিকেল ৪টা ও রাত সাড়ে ৮টা’ ।

চবি ক্যাম্পাস থেকে চট্টগ্রাম বটতলী রেলস্টেশন অভিমুখে- সকাল ৭টা ২৫ মিনিট, সকাল ৯টা, দুপুর ১টা ৫ মিনিট, দুপুর দেড়টা, বিকেল ৪টা ৫০ মিনিট, বিকেল সাড়ে ৫টা ও রাত ৯টা ৪০ মিনিট।

এছাড়া দুটি ডেম্যু ট্রেন সকাল সাড়ে ৯টায় বটতলী স্টেশন থেকে ছেড়ে বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হবে এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুনরায় ছেড়ে যাবে।

প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর, যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২ লাখ ১১ হাজার ৯৫২টি আবেদন জমা পড়েছে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন ৩ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪৬ জন। ৬৫৪টি আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীরা ভর্তি হবেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

এই বিভাগের আরো সংবাদ

দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ এগোচ্ছে না শুধু অর্থের অভাবে... মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  চট্রগ্রাম ঃ চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণ বর্তমান সরকারে...
চট্টগ্রামে ছিনতাই করতে গিয়ে দু’জনের মৃত্যু... বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  আর করিম, চট্রগ্রাম ঃ চট্টগ্রামের সদরঘাটে টাকা ছিনতাই করতে গিয়ে দু'জনের মৃত্যু হয়েছে। পরে ব...
নগরীতে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার পরামর্শ চসিকের... বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম ঃ নগরীর ৪১টি ওয়ার্ডের ২৭০টি স্থানে কোরবানির পশু জবাই করার পরাম...
পারকি সমুদ্রসৈকতে মদ পানে নিহত ৩ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার পারকি সমুদ্রসৈকত এলাকায় মদ পানে তিন ...
কিশোর-কিশোরীরা ভুল সঙ্গদোষে বিপদগ্রস্ত হয়ে পড়েন... শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫  সিটিজিবার্তা ২৪ ডটকম  চিকিৎসা ডেস্ক ঃ পশ্চাৎপদ মানসিকতার কারণে সন্তানের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনকে এখনো অধিকাংশ পরিবার...
চট্টগ্রাম টেস্টের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা... সিটিজিবার্তা২৪ ডট কমঃ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা থাকলেও এরই মধ্যে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি! বরাবরের মত...
চট্টগ্রামে আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ মহড়া... সমুদ্রে কৌশলগত ভাবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য পঞ্চমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নৌবাহিনী। দুই দেশের এই যৌথ নৌ মহড...
মেডিক্যাল ভর্তি পরিক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ... বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিউজ ডেস্ক ঃ প্রশ্ন ফাঁস হওয়ায় আবারো মেডিক্যাল ভর্তি পরিক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদ...
চট্টগ্রাম দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজসহ এক নারী আটক... বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ আবিদর পাড়া নামক এলাকা ...
নগরীতে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের দুই আসামিকে ফাঁসির মৃত্যুদণ্ডাদেশ... বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় চাঞ্চল্যকর ম...



Leave a Reply