ব্রেকিং নিউজ

আবারো ইউরোপ সেরা মেসি [ভিডিওসহ]

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

অনলাইন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

Liunal_Messi

 

খেলাধুলা ঃ আবারও বর্ষসেরা ফুটবলারের খেতাব পুনরুদ্ধার করলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মাঝে কয়েক বছর হাতছাড়া হলেও আবারো ফিরে পেয়েছেন ইউরোপের বর্ষসেরা ফুটবলারের মুকুট। বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেয়া হলো ইউরোপের বর্ষসেরা পুরস্কারের ট্রফি।

একইসঙ্গে সেরা গোল নির্বাচিত হয়েছে তার দেয়া গোলটিই।

এর আগের দুই বছর তাকে দর্শক বানিয়ে টানা দুবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপের বর্ষসেরার মুকুট অবশ্য গত তিনবার গেছে তিনজনের ভাগে। আবারও ইউরোপ সেরা হয়ে জানিয়ে দিলেন লিওনেল মেসি, তার রাজত্ব আবারো ফিরে আসছে ফুটবলে।

সেরা তিনে দুজনই ছিলেন বার্সেলোনার। তবে লড়াইটা হয়েছে রিয়াল মাদ্রিদ বনাম বার্সা।

২০১১ সালের পর চার বছর অপেক্ষা শেষে আবারও ইউরোপ সেরা হলেন মেসি। ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা একীভূত হওয়ায় সেই বছরই প্রথম চালু করা হয় উয়েফা বর্ষসেরার নতুন পুরস্কার। এর পর আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্রাঙ্ক রিবেরির পর গতবার এই পুরস্কার জিতেছেন রোনালদো।

এই পুরস্কারই অবশ্য আসল নয়। ফুটবলারদের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার ফিফা ব্যালন ডি’অর। সেটি ঘোষণা করা হবে আগামী বছরের শুরুতে। তবে গতবার বার্সাকে ঐতিহাসিক ট্রেবল জেতানো মেসি পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরাও হতে যাচ্ছেন, এ ব্যাপারে সংশয় সামান্যই।

ভিডিওতে দেখুন মেসির সেই জাদুকরী গোলটি…

https://youtu.be/RipNaCU-LG8

https://youtu.be/RipNaCU-LG8