শুক্রবার,২৮ আগস্ট,২০১৫
আন্তরর্জাতিক ডেস্ক,সিটিজিবার্তা২৪.কম
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে।
আজ(শুক্রবার) জম্মু-কাশ্মীর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহীনির মধ্যে এই গোলাগুলি ঘটে বলে জানায় পুলিশ।
আন্তর্জাতিক গনমাধ্যমের বরাতে জানা যায়, গোলাগুলিতে পাকিস্তানের ছয়জন
সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৪৮ জনআহত হয়েছেন। আহতদের
শিয়ালকোটের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে
পাকিস্তানি সীমান্তরক্ষীদের একজন মুখপাত্র জানিয়েছেন।
এরআগে ভারতীয় গনমাধ্যম জানায়, পাকিস্তানি রেঞ্জারদের
গোলা নিক্ষেপে ভারতের তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
ভারতীয় পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “জম্মু জেলায়
আরএস পুরা সেক্টরে পাকিস্তানি রেঞ্জারদের এলোপাতাড়ি গোলা
নিক্ষেপের কারণে তিনজন সাধারণ নাগরিক নিহত ও নয়জন আহত হয়েছেন।”
নিহতরা হলেন সাই খুরদ গ্রামের সুভাশ চন্দর (৪৫) ও বিমলা দেবী (৪২) এবং আব্দুল্লিয়ান
গ্রামের পবন কুমার (৫৫)। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারতের সীমান্তরক্ষীদের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার রাত ১টার দিকে
পাকিস্তানি সীমান্তরক্ষীরা গোলা নিক্ষেপ শুরু করে। শেষ খবর পাওয়া
পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে ওই সীমান্তে গোলাগুলি চলছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
