ব্রেকিং নিউজ

ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে ৮ বাংলাদেশীর মৃত্যু

শুক্রবার,২৮ আগস্ট,২০১৫
খবর,সিটিজিবার্তা২৪.কম

news_img

 

 

 

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির,ঘটনায় এক নারী ও তিন শিশুসহ আট
বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং আরো ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে পৃথক দুটি নৌকা দূর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।আজ(শুক্রবার) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আশরাফুল ইসলাম
তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আটজনের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- আবুল বাশার (৪৭) ও তার মেয়ে, রমজান
আলী ( ৫৮), সানোয়ারা খাতুন (৪২), ইউসুফ (৭), রিমা আবদুল আজিম (২), রাইসা
আবদুল আজিম (৮ মাস)।

এ দুর্ঘটনায় বাংলাদেশী ছাড়াও এখন পর্যন্ত শতাধিক অভিবাসন প্রত্যাশীর মরদেহউদ্ধার করা হয়েছে এবং আরো নিখোঁজ রয়েছেন অন্তত একশ’ জন। জীবিত উদ্ধার করা
হয়েছে ২০১ জনকে।

আশরাফুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৪৬ জন
বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন
আশ্রয় কেন্দ্র ও হাসপাতালে রাখা হয়েছে।
নিখোঁজ রয়েছেন বাকি আটজন। তবে, এ
আটজনের সলিল সমাধি হয়েছে বলে
মনে করা হচ্ছে।

তিনি বলছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশি মোহাম্মদ আলী ও
মোহাম্মদ আজিমের সঙ্গে কথা বলে,আমরা জেনেছি, ডুবে যাওয়া নৌকায়
চারটি পরিবারেরই ২২ জন সদস্য ছিলেন। এদের মধ্যে ১৫ জনকে জীবিত
উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন সাতজন, যাদের মৃত্যু হয়েছে বলে মনে
করা হচ্ছে। নৌকায় ছিলেন আরও ৩২ বাংলাদেশি শ্রমিক। এদের মধ্যে
নিখোঁজ রয়েছেন একজন, তারও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও
তার নাম জানা যায়নি।
আশরাফুল ইসলাম জানান, লাইফ জ্যাকেট পরে থাকার কারণে আট
থেকে নয় ঘণ্টা ভেসে থাকার পরও বেশিরভাগ লোককে জীবিত উদ্ধার
করা গেছে।
তবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, অভিবাসন
প্রত্যাশীদের মধ্যে ৪৩ জন-বাংলাদেশি ছিলেন। এদের মধ্যে
পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন দু’জন। আর জীবিত উদ্ধার করা
গেছে ৩৬ জনকে।