শনিবার, ২৯ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিউজ ডেস্ক ঃ রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটিতে অভিযান চালিয়ে দুই কোটি টাকা মূল্যের এক হাজার অবৈধ মোবাইল সেট জব্দ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ও র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে এ অভিযানে নয়টি দোকানে অনুমোদনহীন ও নকল সেট রাখা ও বিক্রির দায়ে প্রত্যেককে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানান, দোকানগুলোতে এইচটিসি, সনি ও স্যামসাং ব্র্যান্ডের নকল মোবাইল ফোন বেশি পাওয়া গেছে। শুল্ক ফাঁকি দিয়ে এই মোবাইলগুলো দীর্ঘদিন ধরে একটি চক্র বিক্রি করছে বলেও জানান তিনি।
এছাড়া আইএমইআই নম্বর না থাকায় অপরাধী শনাক্ত করা সম্ভব হয় না বলেও মন্তব্য করেন সরোয়ার আলম।
Ctgbarta24.com 24 hours Online News Paper