ব্রেকিং নিউজ

জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমুর বিয়ে

শনিবার, ২৯ আগস্ট ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

full_1842236017_1440782295বিনোদন ডেস্ক: জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু বিয়ে করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকার গুলশানের হোটেল আমারই’তে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিমুর বরের নাম নজরুল ইসলাম।

এর আগে গত বুধবার শিমুর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পারিবারিকভাবে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোজার ঈদের পর দিন দুই পরিবারের উপস্থিতিতে শিমু ও নজরুলের আংটি বদল হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন এই অভিনেত্রী। একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ‘শৈল্পিক ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিভিশন অভিনয়ে নারীর ভূমিকা’ বিষয়ে পিএইচডি করছেন শিমু।

অন্যদিকে বর নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত। তিনি নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।