শনিবার, ২৯ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
বিনোদন ডেস্ক :: জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও গায়ক আরফিন রুমির ছেলে এসএম আয়ান ইউসুফ মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। ১০ মাস বয়সেই বাবার গানের মডেল হলেন আয়ান। গত বৈশাখের প্রকাশ হওয়া জাহিদ আকবরের লেখা ‘মাতি চলো’ শিরোনামের গানটিতে আয়ানকে দেখা যাবে রঙ নিয়ে খেলতে। এতে বাবার সঙ্গে রয়েছে তার নাচের কয়েকটি দৃশ্য।
ভিডিওতে আয়ানের অংশগ্রহণের ব্যাপারে আরফিন রুমি বলেন, ‘গানটি বৈশাখের। আর বৈশাখের আনন্দের মাত্রা ছোটরা অনেক বাড়িয়ে তোলে। তবে এটা ঠিক আয়ান অনেক ছোট। আমার ভক্তরা ভিডিওটা দেখে অনেক মজা পাবেন। ভিডিওটি নির্মাণ করছেন চন্দন রায় চৌধুরী। শিগগিরই ইউটিউব ও টিভি চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, আয়ান তার মায়ের সঙ্গে ১২ সেপ্টেম্বর আমেরিকা যাচ্ছেন। ৪ মাস পর ঢাকায় ফিরবেন।
Ctgbarta24.com 24 hours Online News Paper