শনিবার, ২৯ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্রগ্রাম ঃ চট্রগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার্জার ফ্যানের মধ্যে বিশেষ কৌশলে রাখা ৫২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল জেলার মৃত রফিক মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (৩৫) ও মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. আতিকুর রহমান (৩৮)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হানিফ পরিবহনের একটি বাস থেকে ৫২৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি লাইটযুক্ত চার্জার ফ্যানের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রেখে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।’
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Ctgbarta24.com 24 hours Online News Paper