শনিবার, ২৯ আগস্ট ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম ঃ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় বাসের ধাক্কায় মোহাম্মদ সেলিম (৫০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে আরো তিনজন।
শনিবার পৌনে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-মটরসাইকেল আরোহী আহমদ সৈয়দ (৫০), বাসযাত্রী সাগর (২৮) ও জাফর (৩৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে জানা যায় , নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজারে একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই মটরসাইকেল আরোহীসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সেলিম মারা যান এবং বাকি তিনজনের অবস্থা গুরুতর ।
বাকলিয়া থানা সূত্রে জানা গেছে বাসটির চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper