ব্রেকিং নিউজ

মালয়েশিয়ার সাথে ড্র করল বাংলাদেশ

শনিবার,২৯ আগস্ট,২০১৫
আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪.কম

BangladeshRed-Vs-MalaysiaYellow-d

 

 
খেলাধুলাঃমালয়েশিয়ার শাহ আলম স্টেডিয়ামে অনুষ্ঠিত মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।
ফলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠেনামার আগে ভালো আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ে
বাংলাদেশ।
২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলায়
স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শনিবার সন্ধ্যায়
প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

ম্যাচের  প্রথমার্ধে র ১৯ মিনিটে গোল পাওয়ার খুব কাছাকাছি চলে আসে
মালয়েশিয়া। তবে, বাংলাদেশের গোলরক্ষকের দারুণ সেভে গোল বঞ্চিত থাকতে হয় স্বাগতিকদের।

খেলার ২৭ মিনিটে গোলের সুযোগ আসে বাংলাদেশের সামনে। তবে, জামাল ভূঁইয়া প্রচেষ্টা দক্ষতার সাথে প্রতিহত করেন স্বাগতিক গোলরক্ষক।

৩২ মিনিটের মাথায় ফ্রী-কিকের মাধ্যমে গোলের সুযোগ আসে স্বাগতিকদের সামনে,কিন্তু লাল-সবুজের রক্ষন দেওয়ালের সামনে তা প্রতিহত হয়। দুই মিনিট পর ফিরতি আক্রমণে যায় বাংলাদেশ। হেমন্ত ভিনসেন্ট বল
নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে প্রবেশকরলেও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।
ফলে, এবারো কোনো গোল আদায় করতে পারেনি লোডভিক ডি ক্রুইফের
শিষ্যরা।

৩৬ মিনিটের মাথায় আবারো বাংলাদেশের
সীমানায় ফ্রি-কিক লাভ করে স্বাগতিকরা। কিন্তু ফারহানের জোড়ালো শট আবারো দক্ষতার সাথে প্রতিহত করেন গোলরক্ষক শহীদুল।
আক্রমণ-প্রতিআক্রমণ হলেও গোল শূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে দুই দল।
দ্বীতিয়ার্ধের ৬২ মিনিটের মাথায় শহীদুলের অসাধারন সেভে আবারো নিশ্চিত গোল থেকে বেচে যায় লাল-সবুজ জার্সি ধারীরা।এর আগেইয়াসিনের দারুণ ডিফেন্সে গোলবঞ্চিত হয় মালয়েশিয়া।
ম্যাচের ৭৫ মিনিটের মাথায় সোহেলরানার বদলি হিসেবে ডি ক্রুইফ মাঠে
পাঠান এনামুল হককে।গোলের জন্য মরিয়া হয়ে উঠা বাংলাদেশ দলের শক্তি বাড়াতে ৮০ মিনিটে মাথায়
বাংলাদেশের কোচ ডি ক্রুইফ হাঁপিয়ে উঠা জামাল ভূঁইয়ার বদলি হিসেবে মাঠে
নামান মোনায়েম খান রাজুকে।

৯০ মিনিটের মাথায় শহিদুল এবংজাহিদ হোসেন এমিলি হলুদ কার্ডদেখেন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত
সময়ে বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম মাঠ থেকে উঠে যান। তার
বদলি হিসেবে মাঠে নামেন ইমন খান।
ইনজুরি টাইমে আরো একবার নিজের অসাধারণ সেভে স্বাগতিকদের গোল বঞ্চিত রাখেন শহীদুল।
নির্ধারিত সময় শেষে আর কোনো গোলনা হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে
বাংলাদেশ-মালয়েশিয়া।

আগামী ৩০ আগষ্ট অস্ট্রেলিয়ার
উদ্দেশ্যে রওনা দেবে মামুনুলরা। আগামী ৩ সেপ্টেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ
ফুটবলের বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ। তার আগেই
লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ
পেল,যা ভালোমত কাজে লাগিয়েছে তারা।