রবিবার, ৩০ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিউজ ডেস্ক ঃ লিবীয় উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ২টি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আশরাফুল ইসলাম।
নিহতদের মধ্যে ১৮ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, টাঙ্গাইলের বাদল, বাবুল, সাহাবুদ্দিন। নোয়াখালীর সাহাবুদ্দিন, সোহেল, রুবেল। শরীয়তপুরের স্বপন, আজাদ, জাকির, সুমন। কুমিল্লার ইসলাম ও ফারুক। যশোরের জিয়াউর। চট্টগ্রামের করিম। কেরানীগঞ্জের গাজিউল, নারায়ণগঞ্জের মাহমুদ, মাদারীপুরের ফয়েজ এবং রাজবাড়ির মফিজ।
তিনি জানান, নিহতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপগামী এই নৌকাডুবির ঘটনায় দু’শোরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোজাম্মেল হক আরও জানান, অন্তত ৭৮ জন বাংলাদেশি ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলো।
উদ্ধারকৃত বাংলাদেশিরা লিবিয়াতেই বসবাস করতেন বলে জানা গেছে। লিবিয়ার সাংঘর্ষিক পরিস্থিতির কারণে তারা ইউরোপ পাড়ি জমায়।
Ctgbarta24.com 24 hours Online News Paper