ব্রেকিং নিউজ

শুষ্ক কাশি থেকে মুক্তির উপায়

রবিবার, ৩০ আগস্ট ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

kasi-jpg1-30345চিকিৎসা ডেস্ক ঃ খুসখুসে কাশি একবার শুরু হলে তাকে থামানো বেশ কষ্টদায়ক। চলুন জেনে নেয়া যাক, শুষ্ক কাশি থেকে মুক্তির উপায়-

– প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক চামচ মধু খেয়ে নিন। মধু কাশি কমাতে সাহায্য করে।

– সিগারেটের অভ্যাস থাকলে তা তৎক্ষণাৎ ছেড়ে দিন। সিগারেট কাশির উদ্রেক বাড়িয়ে দেয়। সেই সাথে পাশে কেউ ধূমপান করলে তাকেও নিষেধ করে দিন।

– শুষ্ক কাশিতে প্রচুর পানি পান করতে হয়। এবং অবশ্যই সেই পানি হালকা গরম হতে হবে। সারাদিনই অল্প অল্প করে গরম পানি পান করলে, খুসখুসে কাশি দূর হয়ে যাবে। দিনে অন্তত ১২ গ্লাস হালকা গরম পানি পান করুন। কাশি থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে।

– প্রতিদিন চারটি তুলসী পাতা নিয়ে, তার সাথে মধু মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন। চায়ের সাথে তুলসী পাতা মিশিয়েও খাওয়া যায়। তুলসী পাতা দ্রুত খুসখুসে কাশি নিরাময়ে সহায়ক।

– আদা চা খুসখুসে কাশি দূর করতে সাহায্য করে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা