চট্টগ্রামে রাতভর অভিযানে আটক ১১২

রবিবার ,১৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

greptarচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় রাতভর অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত আসামিসহ ১১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতভর এ অভিযান পরিচালনা করে জেলা পুুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, ‘গ্রেপ্তারকৃত ১১২ জনের মধ্যে ২৬ জন নিয়মিত মামলার আসামি আর ৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া সীতাকুন্ড থেকে ৪৯ পিস ইয়াবা বড়ি, ৭শ গ্রাম গাঁজা এবং পটিয়া থেকে ২৩৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline