সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে কমাতে হবে দুর্নীতি

সোমবার, ১৬ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

planঅর্থনীতি সংবাদ : সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে জ্বালানি খাত ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গুরুত্ব দিতে হবে দুর্নীতি কমানোর দিকেও।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান ওয়েনচাই ঝাং।

এসময় তিনি টেকসই উন্নয়নের সুফল পেতে পুঁজিবাজার উন্নয়নের সঙ্গে বেসরকারি বিনিয়োগ বাড়ানোরও পরামর্শ দেন । তিন দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন এডিবির সহ-সভাপতি।

এসব বৈঠকে সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ, বেকারত্বের হার কমানো ছাড়াও জ্বালানি খাতের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এডিবি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline