রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
অর্থনীতি সংবাদ : অতিরিক্ত মজুদের কারণে আগামী বছরও জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা।
সংস্থাটির প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে মোট জ্বালানি তেলের মজুদ রয়েছে ৩’শ কোটি ব্যারেল। এ রিপোর্ট প্রকাশের পরপরই ইউরোপ, চীন ও জাপানের শেয়ারবাজারে দরপতন দেখা গেছে।
এর মধ্যে ইউরোজোন এবং চীনের ধীরগতির কারণে এসব দেশে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ায় জ্বালানির বাজার আরো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে তেল রফতানিকারক দেশগুলো। এ অবস্থায় ২০১৬’তে জ্বালানির চাহিদা আরো কমবে বলে আশঙ্কা করছেন তারা।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল Bangladesh Popular Online Newspaper In Action