শিরোনাম

                                                                                

কার নির্দেশে মিতু হত্যাকান্ড, রিমান্ডে জিজ্ঞাসাবাদে শাহজাহান

ctgbarta24.com

সিটিজিবার্তা ডেস্ক ।  ১৯ জুলাই ২০১৬

CCTV

চট্টগ্রাম : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডে সরাসরি অংশ নেওয়া মো. শাহজাহানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

গত রবিবার (১৭ জুলাই) রাত থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান। এর আগে রবিবার আদালত শাহজাহানসহ তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল সোমবার (১৮ জুলাই) দুপুরে তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তাঁর কার্যালয়ে সংবাদমাধ্যমকে বলেন, শাহজাহান মাহমুদা হত্যায় সরাসরি অংশগ্রহণ করেছেন। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজে এটি রয়েছে। তিনি মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি। হত্যাকাণ্ডে আর কারা অংশ নিয়েছেন, কার নির্দেশে তাঁরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এসব বিষয় শাহজাহানের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা বলেন, শাহজাহানের রিমান্ড শেষ হওয়ার পর আসামি এহতেশামুল হক ওরফে ভোলা (অস্ত্র সরবরাহকারী) ও মুছার (হত্যার পরিকল্পনাকারী) ভাই সাইদুল শিকদার ওরফে সাকুকে জিজ্ঞাসাবাদ করতে কারাগার থেকে আনা হবে।

উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন চট্টগ্রাম আদালতে জবানবন্দি দেন।

এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন।

আসামিদের মধ্যে নবী ও রাশেদ ৫ জুলাই ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইনামুল হক দানু’র ৩য় মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ... প্রেস বিজ্ঞপ্তি ।। বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬ চট্টগ্রামঃ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর তৃত...
কাজী ইনামুল হক দানু’র ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী... বৃহস্পতিবার,২২ সেপ্টেম্বর ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দান...
মহৎ কাজের জন্য রাজনীতিকদের ঝুঁকি নিতে হবে... এনামুল হক দানুর স্মরণে আলোচনা সভায় মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬ চট্টগ্রামঃ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দি...
তিন মাস পর দাফন হলো গুলশান হামলার পাঁচ জঙ্গির লাশ... নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬ গুলশান হামলাকারী জঙ্গিরা প্রায় তিন মাস পর গুলশানের হলি আর্টিজানে হামলাকারী প...
হজ পালন শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬ পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। ...