ঝিনাইদহের কালীগঞ্জ থানার শ্রেষ্ঠ এসআই শুকুমার ও নিরবকে পুরস্কার প্রদান

মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

Si Sukumar kundu And Si Nirob-jhenaidahঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানার দুই এসআই মামলা তদন্তে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার অর্জন করেছেন শুকুমার কুন্ডু ও এসআই নিরব হোসেন।

ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজহাজার আলী শেখ, জেলার ৬ থানার অফিসার-ইন-চার্জ (ওসি)সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, চলতি বছরের ১৪ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা এলাকার শিয়া মতবাদের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরব হোসেন ঘটনার সাথে সম্পৃক্ত সবুজ খান (২২) নামের এক শিবির নেতাকে ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর থেকে গ্রেফতার করেন। পরে আদালতে সবুজ খান হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এ মামলার সাফল্যস্বরুপ এসআই নিরব হোসেনকে জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান করা হয়।

অপরদিকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বের কালীগঞ্জের খোদ্দরায়গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভ কে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুকুমার কুন্ডু হত্যা সাথে জড়িত থাকার অপরাধে গত চলতি বছরের ২৫ মে বিপুল দাস ও আকাশ নামের দুই হত্যকারীকে গ্রেফতার করে।

এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি পাশ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে কালীগঞ্জের আমলী ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আলমগীর কবীরের সামনে ফৌজদারী দন্ডবিধির ১৬৪ ধারায় আসামিরা হত্যার ঘটনা বর্ণনা করে। এ মামলার সাফল্যস্বরুপ এসআই শুকুমার কুন্ডুকে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত বুধবার,২৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।...
ঝিনাইদহে সেবিকা তানজিলাকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ... মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের আদর্শপাড়া বকুলতলা এলাকায় তানজিলা আক্তার (২২) নামে গৃহবধূ এক নার্সকে নির্...
ঝিনাইদহে বিরামহীন বর্ষণে জনজীবন বিপর্যস্ত... সোমবার, ২২ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ঝিনাইদহ প্রতিনিধিঃ দিনভর বিরামহীন বর্ষণে রোববার ঝিনাইদহের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। জেলার ৬টি উপজেলার কয়েক...
ঝিনাইদহে ধেয়ে আসছে মাদকের বিষাক্ত ছোবল-ধ্বংস হচ্ছে যুব সমাজ... রবিবার, ২১ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  জাহিদুর রহমান তারিক : মাদক উপত্যাকায় পরিণত হয়েছে ঝিনাইদহ। জেলার ৬ উপজেলায় এখন মাদক বিক্রি হচ্ছে অবাধে। মাদ...
ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজের ৯১ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠিত... রবিবার,২১ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি : পুণর্মিলনীতে দুই যুগ আগের স্মৃতি রোমন্থনে আপ্লূত ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজের ৯১ ব্...