মঙ্গলবার,২৩ আগস্ট ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : পাহাড়তলীতে জাল সার্টিফিকেট সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে সোমবার রাত নয়টায় বিশেষ অভিযানের মাধ্যমে পাহাড়তলী থানা পুলিশ জাল জালিয়াতির অভিযোগে নকল সার্টিফিকেট ও সীল সহ গ্রেফতার করেন ইকবাল হোসেন (২২) কে।
তার গ্রামের বাড়ী নোয়াখালী জেলার সুধারাম থানার বর্ম পুরে। বর্তমানে সে আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেনে জনৈক ইউসূফের ভাড়া বাসায় থাকে।
পাহাড়তলী থানার ওসি রনজিৎ বড়ুয়া জানান,পাহাড়তলী থানা ধীন সিডিএ মার্কেট সংলগ্ন সৈকত প্লাজা তিশা ফটো স্ট্যাট এর দোকান রয়েছে। সবাই জানে ফটো স্ট্যাট এর কাজই শুধু হয় সেখানে। কিন্তু না, আড়ালে চলে অন্য কাজ। মোটা অংকের টাকার বিনিময়ে সিটি কর্পোরেশন এর কাউন্সেলর, সচিব ও জন্ম নিবন্ধন সহকারীর স্বাক্ষর জাল করে বিশেষ কায়দায় জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিশ সনদ, টিন সার্টিফিকেট এমন কি বিভিন্ন একাডেমিক সনদ ও বিক্রি করা হতো সেখানে।
আটক ইকবাল হোসেনের বিরুদ্ধে প্রতারনার মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ।


You must log in to post a comment.