মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫
বুর্যো প্রধান, সিটিজিবার্তা২৪.কম
সিলেট ঃ বৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা দায়েরের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ও মহানগর বিএনপিসহ ২০ দলীয় জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিটিজিবার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভাগ জুড়ে ওই দিন সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
