শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম, টেকনাফ : কক্সবাজের টেকনাফ উপজেলার হ্নীলা ও সাবরাং ইউনিয়নে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও প্রতীকি প্রতিবাদ স্বরুপ কলাগাছ রোপন করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ প্রতীক্ষার পর আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি হ্নীলা ইউপিতে এইচকে আনোয়ার এবং সাবরাং ইউপিতে সোনা আলী কে প্রার্থী ঘোষণা করে। প্রার্থী পছন্দ না হওয়ায় দুই ইউনিয়নে দলীয় নেতাকর্মীরা প্রতিবাদে সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি ঘোষণা করেছেন বলে জানা যায়।
আজ শুক্রবার ১৯ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে হ্নীলা পুরান বাজার এলাকা হতে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের ক্ষুদ্ধ নেতা-কর্মীরা কলাগাছ নিয়ে মিছিল সহকারে হ্নীলা বাসষ্টেশন প্রদক্ষিণ করে। এরপর সড়কে টায়ার জালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ক্ষুদ্ধ নেতা-কর্মীরা বিভিন্ন নেতার বিরুদ্ধে শ্লোগান দেয়। তারা অবিলম্বে এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর জয় নিশ্চিত করতে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য উর্দ্ভতন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান|
এদিকে দুপুরে জুমার নামাজের পরথেকেই টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন কে ৪নং সাবরাং ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রার্থীর মনোনয়ন না দেওয়ায় অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ রাস্তার পাশে কলা গাছ লাগিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে তৃনমূলের বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, চূড়ান্ত প্রার্থী কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। প্রতীক বরাদ্দের জন্য কাগজপত্র জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যাকে নির্বাচনে জয়ের জন্য যোগ্য মনেকরেছেন তাদেরকেই নৌকার মাঝি ঘোষনা দিয়ে দলীয় প্রার্থীর চুড়ান্ত তালিকা ঘোষনা করেছেন| যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের ক্ষোভ, দুঃখ একটু আধটু থাকবেই নির্বাচনের আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে জানান জেলা আওয়ামীলীগের এ নেতা|
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা জানান, দলীয় স্নায়ুযুদ্ধ শেষ। এবার কক্সবাজার জেলার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি একজোট হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবে। দলের সির্ধান্তের বিরুদ্ধে অবস্থানকারীদের কঠিন শাস্তিভোগ ও বহিস্কারের সম্মুখিত হতে হবে|
এর আগে সকাল ১১টা হতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আওয়ামী লীগের প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ উপলক্ষ্যে দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় সম্পাদকমন্ডলীর অনির্ধারিত বৈঠকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করা হয়।
আ’লীগের কেন্দ্রীয়ভাবে প্রকাশিত উক্ত তালিকায় টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন :
১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল আলম জুয়েল |
২নং হ্নীলা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এইচকে আনোয়ার |
৩নং টেকনাফ সদর ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান নুরুল আলম |
৪নং সাবরাং ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সোনা আলী |
৫নং বাহারছড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌঃ আজিজ উদ্দিন |
৬নং দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান এর নাম প্রকাশ করে।
হ্নীলা ও সাবরাং ইউপি চেয়ারম্যানের প্রার্থীতা প্রত্যাখান করে ক্ষুদ্ধ নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে।
সিটিজিবার্তা২৪ডটকম/জেএ/এসকে/এমকে

