শুক্রবার,১৯ ফেব্রুয়ারী ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
তানভীর হাসান,চট্টগ্রামঃ চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ক্যান্টিনে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা করা হয়েছে। এই মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার সকাল ১১.১৫ মিনিটের দিকে ক্যান্টিনের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বাদি হয়ে এ মামলা দাযের করেন।
আসামীরা হচ্ছেন- নজরুল ইসলাম রুহান (২৫), গোলাম ছামদানি (১৯), ইসতিয়াক হোসেন মনির (২৫), বদরুল ইসলাম (৩২), জাহেদুল ইসলাম (২৪) এবং বিপুল (৩০)। এদের মধ্যে নজরুল ইসলাম রুহান, ইসতিয়াক হোসেন মনির, ও গোলাম সামদানি গ্রেপ্তার আছেন।
পাঁচলাইশ থানা সূত্রে জানা যায়, ‘ ‘পুলিশ ক্যান্টিনে’র ব্যবস্থাপক আনোয়ার হোসেন বাদি হয়ে শুক্রবার সকালে একটি মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশ ক্যান্টিনে হামলা ও ভাংচুরের দায়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে তিনজনকে গতকাল রাতেই আটক করা হয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার নাস্তার বিল নিয়ে স্থানীয় যুবকদের সাথে ক্যান্টিনের কর্মচারীদের তর্কাতর্কির জের ধরে জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন পুলিশ ক্যান্টিনে হামলা ও ভাংচুর চালায় তারা। এই সময় হামলায় এক পুলিশ সদস্যসহ দু’জন আহত হন।
