নগরীর ২নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা বলেন…
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির দায়ে এম এ লতিফের শাস্তির দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ, বায়েজীদ থানা চট্টগ্রাম শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ স্থানীয় বালুচড়া বাজার সংলগ্ন প্রধান সড়কে আজ বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
নগরীর বায়েজিদ থানা ২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো: ইফতেখারুল ইসলাম সুজন এর সভাপত্বিতে, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম বাবু ও আখতারুজাম্মান নাহিদ এর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা কপিল উদ্দিন । অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজম রনি, বিশেষ বক্তার বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের উপ-সম্পাদক মন্ডলীর সদস্য এম আর হৃদয়।
সমাবেশে যুবনেতা কপিল উদ্দিন বলেন “এম এ লতিফ ছবি বিকৃতি করে নিজের মনের সুপ্ত বাসনা দৃশ্যমান করেছেন। স্বাধীন দেশে এম এ লতিফের এমন ঘৃন্য পাকিস্তানী চিন্তা চেতনা ছাত্র যুব সমাজ মেনে নিতে পারে না বলে আজ প্রতিবাদে নেমেছে। এম এ লতিফকে এই প্রতিবাদের আগুনে পুড়িয়ে অঙগার করা পর্যন্ত চট্টলার রাজপথে ছাত্র –যুব সমাজ অবস্থান করবে বলে জানান এই যুবনেতা।
লতিফের পক্ষে অবস্থান নেয়া ৭ এমপির উদ্দেশ্যে প্রধান বক্তার বক্তব্য রাখতে গিয়ে নূরুল আজম রনি বলেন এম এ লতিফের ধৃষ্টতার প্রতিবাদ না করে যারা আজ লতিফের পক্ষ অবলম্বন করছে তাদের কার্যক্রম সম্পর্কে চট্টলার ছাত্রলীগ, যুবলীগ অবগত আছেন। চট্টগ্রামের ছাত্রলীগ যখন শিবির বিরোধী রাজনীতিতে সোচ্চার তখন তাঁরা একটি বক্তব্য দিয়ে দলীয় নেতা কর্মীদের পক্ষে নৈতিক অবস্থান পরিস্কার করতে পারে না। কিন্তু একজন কূলাঙ্গার লতিফের পক্ষ নিতে গিয়ে তারা সুস্থ মস্তিষ্কে জাতির জনকের বিরুদ্ধে আজ নিজেদের দাঁড় করাচ্ছেন। ইতিহাস আজ সাক্ষ্যি দিচ্ছে আগামী প্রজন্ম এই সব পাক প্রেতাত্মা ও কূলাঙ্গার লতিফ বন্ধুদের কখনো ক্ষমা করবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সেকান্দার রাজু, রনি দিদারী, মো: মুনছুর, মো: পারভেজ, এনান, ইকবাল হাসান সারজিল, আকতারুজাম্মান নাহিদ, আকলিমা আক্তার, নাতাশা, জনি, রাসেল, শাহারুখ, শুক্কুর, পলাশ, খোরশেদ, কৃষ্ণ, জাহিদ, নিজাম, অনিমেষ, ইকরান, সাজ্জাদ, সাকিব, জয়নাল, অরুণ, মোজাম্মেল, সোহেল বাবু, সঞ্জয় দাশ, এম ওয়াহিদ টিটু,এরফান উদ্দিন সাগর প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা জাতির জনকে ছবি বিকৃতিকারী এম এ লতিফের বিরুদ্ধে প্রতিবাদের অংশনেয়া অগ্নি পুরুষ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা বন্দর থানায় সাধারণ ডায়রীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে কূলাঙ্গার লতিফের পক্ষে অবস্থান না নেয়ার অনুরোধ জানান।

