শিরোনাম

মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাতিজি মৃত্যুকে ঘিরে হাসপাতাল ভাঙচুর

সোমবার, ১১ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

clinik_clashরাশেদুল করিম, চট্রগ্রাম : নগরীর বেসরকারি হাসপাতাল সার্জিস্কোপে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাতিজি মেহেরুন্নেসা রিমার (২৫) মৃত্যুকে ঘিরে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ স্বজনরা। রিমা মন্ত্রীর ছোট ভাই খায়রুল বাশারের মেয়ে ও অস্ট্রেলিয়া প্রবাসী আবদুল্লাহ আল মামুনের স্ত্রী বলে জানা যায় ।

রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পিএস সুত্রে জানা যায়, সার্জিস্কোপের ইউনিট-১ অস্ত্রোপচারের মাধ্যমে ভোর ছয়টার দিকে রিমার একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর তার অতিরিক্ত রক্তক্ষরণে কারণে তাকে সার্জিস্কোপের ইউনিট-২-তে স্থানান্তর করা হয়। পুনরায় অস্ত্রোপচার করা হলে ক্রমে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে রাতে তিনি মারা যান।

পাঁচলাইশ মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি সিটিজিবার্তা২৪ডটকমকে  বলেন, সকালে সন্তান প্রসব করতে গিয়ে এক রোগীর মৃত্যু হয়। রোগীর স্বজনেরা দাবি করছেন ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় রোগীর স্বজনেরা সন্ধ্যার পরে হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুরের ঘটনায় কোনো পক্ষই মামলা করেননি বলে জানান তিনি ।




Leave a Reply