ব্রেকিং নিউজ

ঢাকা-আরিচা মহাসড়কে দূর্ঘটনায় নিহত ৪

বৃহস্পতিবার২৭ আগস্ট,২০১৫
নিজেস্ব প্রতিবেদক,সিটিজিবার্তা২৪.কম

accident_UNB_553a4d4e96882

 
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায়
৪ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।

বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে ইঞ্জিনচালিত ভটভটি ও প্রাইভেটকার
উল্টে খাদে পড়ে গেলে হতাহতের এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের পাচাইল গ্রামের রহম আলীর ছেলে মজিবর
রহমান মজিদ (২৮), গোপালপুর গ্রামের ধর্ম সরকারের ছেলে হারাধন সরকার
(৩০), কালামপুর আমাতন নেছা
বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর,ছাত্রী মনিরা আক্তার (১৫) ও প্রাইভেটকার চালক ফরিদপুর জেলার
ঝিউতুলি গ্রামের বাসিন্দা লিটু মিয়া (২৭)। আহতদের-পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ধামরাইয়ের পাচাইল থেকে
কালামপুরগামী একটি ইঞ্জিনচালিত ভটভটি জয়পুরায় এলাকায় নিয়ন্ত্রণ
হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই
মজিবর রহমান মজিদ ও হারাধন সরকার
নামে ২ জন মারা যান এবং আরো ৫ জন আহত হয়।

এর আগে বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা পাল
সিএনজি স্টেশনের পাশে ফরিদপুরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ
হারিয়ে খাদে পড়ে যায়।কারটি খাদের পানিতে ডুবে গেলে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্রী
মনিরা আক্তার (১৪) ও চালক মোল্লা নাছের লিটু (৩২)। এতে আহত হন চালকের
স্ত্রী লায়লা আক্তার।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনা দুটিতে
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।