ব্রেকিং নিউজ

লক্ষ্মীপুরে গলাকেটে হত্যার ঘটনায় মামলা দায়ের

শনিবার, ২৯ আগস্ট ২০১৫

Hottaসিটিজিবার্তা ২৪ ডটকম, লক্ষ্মীপুর ঃ সদর উপজেলার ছিলাদী গ্রামে সবুজ নামে যুবককে গলাকেটে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।

শুক্রবার রাতে নিহতের বড় ভাই অলি আহমদ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ‘শুক্রবার রাতে অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলাটি করেন নিহতের বড় ভাই। ঘটনার পরে আটক ৬ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে ‘।

এ দিকে শুক্রবার দুপুরে জানাজা শেষে সবুজের দাফন সম্পন্ন হয়েছে এবং আটক ৩ জনের বাড়িতে অাগুন লাগানোর খবর পাওয়া গেছে।

কুশাখালী ইউনিয়নের মেম্বার মো. মুসলিম বলেন, ‘সবুজ হত্যার মামলার এজাহারভুক্ত ও পুলিশের হাতে আটক মহিন, আরিফ, জোহরা বেগমের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। যতটুকু জেনেছি নিহতের স্বজনরা ক্ষুদ্ধ হয়ে এ কাজ করেছে।’

এ ব্যাপারে ওসি হুমায়ুন কবির বলেন, ‘আটক ৩ জনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি শুনেছি, তবে কেউ এখনো পর্যন্ত কোন অভিযোগ করেনি।’

গতকাল শুক্রবার রাতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একদল সন্ত্রাসী শহর কসবা গ্রামের আবু তাহেরের ছেলে ও স্থানীয় যুবদল কর্মী সবুজকে ছিলাদী গ্রামে একটি পোল্টি ফার্মের পাশে গলাকেটে হত্যা করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গ্রামবাসীর সহযোগীতায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।