ফকিরটিলা ছাত্রসেনা ইউনিট শাখার কাউন্সিল অনুষ্ঠিত

শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

senaপ্রেস বিজ্ঞপ্তি : আজ শুক্রবার রাউজান হলদিয়া ইউনিয়নের ফকিরটিলা বাজারস্থ খাজা আজমীর কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফকিরটিলা ইউনিট শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। মুহাম্মদ নুরুল আবছার আরভীর সভাপতিত্বে এবং মুহাম্মদ হাসানুল করিমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা ১নং হলদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম। কাউন্সিলর ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ১নং হলদিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফয়সাল শরীফ। আরো উপস্থিত ছিলেন ছাত্রসেনা হলদিয়া ইউনিয়নের সদস্য মুহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ ওসমান আলী প্রমুখ। পরে কাউন্সিল পরিচালনার মাধ্যমে মুহাম্মদ হাসানুল করিমকে সভাপতি, মুহাম্মদ ইলিয়াজ তাহেরীকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ ফারহাদুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সবশেষে মিলাদ-কিয়াম ও মোনাজাত পরিচালনার মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline