গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজকে সরকারী করায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

1 (1)মুহাম্মদ আতিকুর রহমান আতিক,

গাজীপুর জেলা প্রতিনিধি ঃগাজীপুরের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারী করণ করায় ২২ আগস্ট সোমবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ওই কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারী করণ করায় সোমবার দুপুরে ওই কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস মিয়ার নেতৃত্বে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে কলেজের শিক্ষক ও কর্মচারীরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌছ মিয়া জানান, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণের ঘোষণা করেছেন। এ লক্ষে প্রধানমন্ত্রীর সম্মতিপ্রাপ্ত ৬৪টি কলেজের তালিকায় কালীগঞ্জ শ্রমিক কলেজের নাম থাকায় আমরা খুবই আনন্দিত। কালীগঞ্জ শ্রমিক কলেজটি সরকারি করার বিষয়টি ছিল আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। আমাদের কলেজের নাম সরকারী করণের তালিকায় থাকায় কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সোমবার সকালে একটি আনন্দ মিছিল কলেজ প্রাঙ্গণ হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে সমাপ্ত হয়। এ সময় কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌছ মিয়া- কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কালীগঞ্জের মানুষের নির্ভরযোগ্য ঠিকানা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপিকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গাজীপরের কালীগঞ্জে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসলিন কটন মিলের শ্রমিকের অর্থায়নে ১৯৭০ সালে স্থাপিত হয় এই শ্রমিক কলেজটি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্রথম বর্ষের পরীক্ষা দেয়ার পর থেকেই অনুপস্থিত মারজান : চবি ভিসি... মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ২০১২-১৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হয় মারজান ওরফে নুরুল ইসলাম। প্রথম বর্ষের...
নেহলিনের মৃত্যুতে ভিসি ট্রাস্ট সদস্যদের শোক প্রকাশ... শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম
ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য আহ্বান... 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়' কুমিল্লা প্রতিনিধি,  সিটিজি বার্তা২৪ ডটকম বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬ কুবি সম্প্রতি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ...
বঙ্গবন্ধুর এদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই... রামু কলেজে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভায় চেয়ারম্যান রিয়াজ রামু প্রতিনিধি,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ খালেদ হোসেন টা...
ঝিনাইদহের কেসি কলেজের ২২৩ শিক্ষার্থীর ভাগ্যে কি আছে ?... জেলা প্রতিনিধি,  সিটিজি বার্তা টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬ ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কেসি কলেজে সবাই মিলে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়...