মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫
জেলা প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম
সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জে ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করেছে ২০দলীয় জোট।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি কামাল উদ্দিনসহ নেতাকর্মীদের গ্রেফতার, আদালত চত্বরে নিরীহ মানুষের ওপর পুলিশের গুলি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে রিমাণ্ডে নেওয়ার প্রতিবাদে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় অংশ নেওয়ার সময় পুলিশের বাধা সৃষ্টি ও গ্রেফতারের ঘটনা অত্যন্ত লজ্জাজনক।
তিনি আরও বলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি কামাল উদ্দিনসহ নেতাকর্মীদের গ্রেফতার, আদালত চত্বরে নিরীহ মানুষের ওপর পুলিশের গুলি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
