খাগড়াছড়িতে এফবিসিসিআই ও চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শনিবার, ০৯ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

Khagracharri chamber of comerce inthastris cottan bitaran pic 09-01-2016মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি : ধনী-দরিদ্রের বৈষম্যহীন শহর গড়তে বিত্তবানদের সামাজিক দায়বদ্ধতা প্রয়োজন। কারন একটি শহরের পিছিয়ে পড়া অংশকে সমাজের এবং নাগরিক সেবার মূল শ্রুতধারা আনতে না পারলে পরিকল্পিত শহর গড়ার উদ্যোগগুলো শতভাগ কার্যকর নাও হতে পারে। খাগড়াছড়ির মতো পিছিয়ে পড়া জেলাবাসীর জন্য কম্বল বিতরণের সুবন্দোবস্ত করায় এফবিসিসিআই’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি ।

শনিবার বিকেলে খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির হলরুমে জেলাশহরের দেড় শতাধিক দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাগড়াছড়ি পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো: রফিকুল আলম।

Khagracharri chamber of comerce inthastris cottan bitaran  pic1, 09-01-2016চেম্বারের পরিচালক মো: দিদারুল আলম জানান, ফেডারেশন অব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও বিভিন্ন এতিমখানা, অনাথাশ্রম এবং শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে।

চেম্বারের পরিচালক সুদর্শন দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেম্বারের অন্যতম পরিচালক এস. এম. শফি, মো: দিদারুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী এবং জেলা খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সা: সম্পাদক আবুল কালাম বাবুল উপস্থিত ছিলেন।




Leave a Reply