সিডিএ স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের জরুরী সভা; সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

শনিবার, ০৯ জানুয়ারি ২০১৬

cdaসিটিজিবার্তা২৪ডটকম : বাংলাদেশ ছাত্রলীগ সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ শাখার এক জরুরী সভা আজ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব প্রাপ্তরা হলেন, আহবায়ক আলাউদ্দিন মাহমুদ আলো, যুন্ম-আহবায়ক রাশেদুল ইসলাম রিদয়, মুজিবুর রহমান প্রমি, ইফতেখার হোসেন শুভ ও ফাইয়াজ শাহরিয়ার রেশাদ। আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত করার নির্দেশ দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু, বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম, নাজিম উদ্দিন চৌধুরী, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা শুভ দাশ, জাবের আলম। সম্মেলনে উপস্থিত থাকবেন ছাত্রলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

 




Leave a Reply