সঙ্গমের সময়েও সুইচ টিপে নিয়ন্ত্রণ করা যাবে বীর্যপাত !

রবিবার, ১০ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম : মানুষ সাধারণত যন্ত্রপাতি বিশেষ করে লাইন, ফ্যান, টিভিসহ আরও কতকিছু সুইচ বা বাটন চেপে নিয়ন্ত্রণ করে। সুইচ অন করলে যন্ত্র চলে আর অফ করলে বন্ধ হয়। কিন্তু এবার নাকি সঙ্গমের সময়েও সুইচ টিপে নিয়ন্ত্রণ করা যাবে বীর্যপাত। সুইচ অন করলে বীর্যপাত হবে আর অফ করলে হবে না।

তবে বুদ্ধিটা কোনও চিকিৎসকের মাথা থেকে বের হয়নি। বেরিয়েছে একজন ছুতোরের মাথা থেকে। জার্মানির ক্লেমেন্স বিমেক নামে ওই ব্যক্তি টিভিতে কনট্রাসেপ্টিভ নিয়ে একটি শো দেখার সময় হঠাৎ করে এই সুইচের কথা ভাবেন। যেটা সেক্সের আগে অফ করে রাখলে বীর্যপাত আটকে দেবে। পুনরায় অন করলে স্বাভাবিকভাবেই কাজ করবে অণ্ডকোষ। এই সুইচটি আপনার শরীরে মধ্যেই অপারেসনের সাহায্যে বসিয়ে দেয়া হবে। নিজের ইচ্ছেমতো আপনি তা অন-অফ করতে পারবেন।

ক্লেমেন্স বলেন, ‘আমি অনেক ডাক্তারের কাছে এই সুইচের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। প্রায় সকলেই এক কথায় উড়িয়েই দিয়েছিলেন আমায়। মাত্র হাতে গোনা কয়েকজন চিকিৎসক আমার এই সুইচের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। শুধু তাই নয়, তারা নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে আমায় সাহায্যও করেন। তার পর আমি পুরোপুরি এটা বানাতে সক্ষম হই।’

আপাতত ক্লেমেন্স নিজের শরীরেই এই সুইচ বসিয়ে রেখেছেন। তবে এটা নিয়ে পরীক্ষা চলছে। অনেকে প্রশ্ন করবেন, যদি বীর্যপাত না হয়, তবে সেটা কোথায় যাবে? চিকিৎসকরা জানাচ্ছেন, তা শরীরেই শোষিত হয়ে যাবে। যেমনটা হয় ভ্যাসেকটমি করানোর পর।

যদি সত্যিই এই সুইচ চালু হয়, তবে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন পথ খুলে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এর বিরুদ্ধ মতও রয়েছে। প্রফেশনাল অ্যাসোসিয়েশন অফ জার্মান ইউরোলজিস্ট-এর মুখপাত্র উল্ফগ্যাং বুহমান বলেন, ‘আমার মতে এই সুইচ যথেষ্ট সমস্যা তৈরি করতে পারে। এমনকী দীর্ঘ দিন ব্যবহার করলে সুইচ অন থাকা অবস্থায়ও আর বীর্যপাত নাও হতে পারে।’




Leave a Reply