রবিবার, ১০ জানুয়ারি ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : মহানগরীর পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবদুল হক (৭০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বোর্ড অফিস ফুটপাত দিয়ে হাঁটার সময় পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
নিহত আবদুল হক কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, আহত মুক্তিযোদ্ধা মো. আবদুল হককে দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
