নগরীতে জাল ডলারসহ আটক ১

শনিবার, ০৯ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

DB-dollarনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকা থেকে ১০ হাজার  জাল ইউএস (মার্কিন) ডলারসহ একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট সংলগ্ন জিপিওর বিপরীতে ক্যাফে জামান হোটেল থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল।

আটককৃতের নাম মোঃ সাহেদ (৪০)। তিনি লক্ষীপুর জেলার রামগতি থানার চর টবগী গ্রামের মৃত মহিবুল্লাহ’র ছেলে। শনিবার (৯ জানুয়ারি ) দুপুরে গোয়েন্দা পুলিশ বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সাহেদ ডলার জালিয়াত চক্রের সদস্য। তার দেয়া তথ্য অনুযায়ি চক্রের অন্য সদস্যদের খোঁজা হচ্ছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই সুজন কান্তি বড়ুয়া জানান, শুক্রবার নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রতিটি ১০০ ইউএস ডলার মূল্যমানের মোট ১০০ টি জাল ইউএস ডলারসহ মো. সাহেদকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় সাহেদ এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।




Leave a Reply