শনিবার, ২৯ আগস্ট ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা ২৪ ডটকম
অর্থনীতি ডেস্ক ঃ গত এক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর রাজধানীতে কমতে শুরু করেছে পেঁয়াজের পাইকারি দর। তবে দাম বাড়ছে আদা ও রসুনের। পাশাপাশি কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে চিনির পাইকারি দর। অন্যদিকে বরাবরের মত স্থিতিশীল রয়েছে চালের বাজার।
গত এক সপ্তাহ ধরে পেঁয়াজ বাজারের অস্থিরতা এ সপ্তাহে এসে কিছুটা কমতে শুরু করেছে। কেজিতে ৫ থেকে ৬ টাকা কমলেও আগের দামে আসতে এখনও দু-এক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা। তবে দর বৃদ্ধির তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে আদা ও রসুন।
এদিকে, আমদানি চিনির উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হলেও তার খুব একটা প্রভাব এখনও পরেনি পাইকারি বাজারে। স্থির রয়েছে সব ধরনের তেলের দাম। এছাড়া কেজিতে ৩ থেকে ৪ টাকা কমেছে মসুর ডালের দর।
নিত্য পণ্যের উর্ধ্বমুখি প্রভাবের অনেকটাই বাইরে রয়েছে চালের পাইকারি বাজার। দু এক প্রকার চালের দর কমার পাশাপাশি স্থির রয়েছে অন্যান্য চালের দাম।
এদিকে, এলাচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার থেকে ১২ শ টাকা। লবঙ্গ ১১ শ আর জিরার পাইকারি দর ৩১০ থেকে ৩২০ টাকা।
Ctgbarta24.com 24 hours Online News Paper