শনিবার, ২৯ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
কুমিল্লা ঃ জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের পঞ্চম নামাযে জানাজা কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শনিবার বেলা সাড়ে ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
কুমিল্লায় তার আরো দুটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর একটি হবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এবং আরেকটি তার গ্রাম চিউরার কাজীবাড়িতে।
এর পরেই তাকে দাফন করা হবে।
এর আগে গতকাল শুক্রবার ঢাকার টঙ্গী, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার তিনদফা জানাজা হয়।
বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় ইউনাইটে হাসপাতালে মারা যান কাজী জাফর।
Ctgbarta24.com 24 hours Online News Paper