মিতু হত্যাকান্ডের ‘মূল হোতা’ আটক

মাহবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ১১ জুন ২০১৬

মিতু হত্যাকান্ডের 'মূল হোতা' আটক

সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের ঘটনায় মো. শাহজাহান ওরফে রবিন (২৮) নামের এই যুবককে আটক করেছে পুলিশ। ছবি: ভিডিও ফুটেজ থেকে নেওয়া

চট্টগ্রাম : সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমক মিতু হত্যাকান্ডের ঘটনায় শাহজাহান ওরফে রবিন নামের এক যুবককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি এ ঘটনার ‘মূল হোতা’।

আজ শনিবার (১১ জুন) সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ তথ্য জানান। তিনি বলেন, আজ সকালে বায়েজিদ বোস্তামী থানার শীতল ঝরনা এলাকা থেকে এই যুবককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিডিও ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। ঘটনার সময় ঘটনাস্থলের পাশেই তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। তিনি ঘটনার ‘মূল হোতা’ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গত রবিবার সকাল সাতটায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় জিইসির মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম।

এ হত্যাকান্ডের ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। হত্যার পর রাতে পাঁচলাইশ থানার এক এসআইকে দিয়ে পুলিশের পক্ষ থেকে প্রথমে মামলার করার সিদ্ধান্ত হলেও গত সোমবার বাবুল আক্তার নিজে বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় শিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে থাকা কালো মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কালুরঘাট এলাকায় নতুন সেতু নির্মাণ দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত... রবিবার, ২১ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চট্রগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় নতুন রেল কাম সেতু নির্মাণ দাবীতে ৫ কিলোমিটার এলাকা জ...
টাঙ্গাইলে পুলিশের সাথে ‘বন্ধুক যুদ্ধে’ দুজন নিহত... জেলা প্রতিনিধি,  সিটিজি বার্তা২৪ ডটকম রোববার, ২১ আগস্ট ২০১৬ টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজলার টেলকি-গায়রা এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদ...
আজ ২১ আগস্ট, ভয়াবহ গ্রেনেড হামলার ১২ বছর... মাহাবুবুল করিম, সিটিজি বার্তা২৪ ডটকম রোববার, ২১ আগস্ট ২০১৬  ০৭:৩৯ ঢাকা: আজ ২১ শে আগস্ট। বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্...
তুরস্কে বিয়ের অনুষ্ঠানে আত্বঘাতি বোমা হামলায় নিহত ৩০, আহত ৯৪... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজি বার্তা২৪ ডটকম রোববার, ২১ আগস্ট ২০১৬,  ০৬:০৫ তুরস্কে বিয়ের অনুষ্ঠানে আত্বঘাতি বোমা হামলায় প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে।  এত...
অলিম্পিকে ব্রাজিলের স্বর্ণ জয়ের স্বপ্নপূরণ... সিটিজি বার্তা২৪ ডটকম রোববার, ২১ আগস্ট, ২০১৬ ঘরের মাঠে গত বিশ্বকাপের সেমিফাইনালে এই জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। রিও অলিম্পিক ফ...