শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
আতিকুর রহমান : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রঙ্গীলা বাজারে এক রাতে চার দোকানে চুরি সংঘঠিত হয়েছে।
২৮ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় এ চুরির ঘটনা গুলো ঘটে।
মা বাবার দোয়া টেলিকমের মালিক আবু ছাইম সিটিজিবার্তা২৪ কে জানান, দোকানের টিনের চাল কেঁটে দোকানে থাকা মোবাইল সেট, সিম কার্ডসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হয়। এছাড়াও পার্শ্ববর্তী মোশারফ স্টোরের প্রায় ১ লাখ টাকার মুদির মালামাল, সজিব স্টোর হতে ৪ লাখ টাকার মালামাল ও রহমান স্টোর থেকে ২ লাখ টাকার মালামাল চুরি হয়। এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে বাজারের নিরাপত্তা প্রহরী লিটন মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানার এসআই নাজমুল হক সিটিজিবার্তা২৪ কে জানান, বাজারের নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



You must log in to post a comment.