হরিণাকুন্ডুতে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গল্বার,১৯ জুলাই ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদে মঙ্গলবার সকালে মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহবায়ক ও ৫ নং কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দার, হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোতালেব হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মজিদ, থানার সেকেন্ড অফিসার মনির হোসেন, প্রধান শিক্ষক ইবাদৎ হোসেন, লুৎফর রহমান, ইউপি সদস্যা শিখারন নেছাসহ স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও মসজিদের ইমামগণ। বগুড়াসহ দেশের বিভিন্নস্থানে যেসব জঙ্গি হামলা হয়েছে তার সাথে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়িত বলে সভায় উল্লেখ করা হয়।

আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দার বলেন, জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের ফাঁসি ঠেকাতে আইএসের সাথে হাত মিলিয়েছে।

পবিত্র রমজান মাসে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় কমান্ডো হামলা করে দেশি-বিদেশি মানুষকে হত্যা করে দেশের ভাবমুর্তি নষ্ট করেছে। ইহুদি নাসারাদের সহযোগিতায় ইসলামের শান্তির ধর্মকে সম্প্রতি বাংলাদেশকে বিশ্বের মাঝে হেয় প্রতিপন্ন করেছে।

তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম মানুষ হত্যা করে কোন শান্তি প্রতিষ্ঠা করা যায়না। ঝিনাইদহে পুরোহিত হত্যাসহ বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া যেসব হত্যাকান্ড সংঘঠিত হয়েছে এর সাথে জামায়াত-শিবির জড়িত। জঙ্গীবাদ প্রতিরোধে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আ.লীগ নেতা হত্যাকারীর ফাঁসির দাবিতে উত্তাল শাহবাজপুর... সিটিজিবার্ত২৪.কম, সিলেট জেলা প্রতিনিধি : সিলেট জেলার বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য, প্যানেল চেয়ারম্যান...
গাজীপুরে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১... সোমবার, ০৩ অক্টোবর ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃগাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা ...
সুরমার গ্রাসে নদীর মারাত্মক ভাঙনের মুখে পড়েছে ছাতক-দোয়ারাবাজার সড়ক... সোমবার, ০৩ অক্টোবর ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম সিলেট জেলা প্রতিনিধি : সিলেটে সুরমা নদীর অব্যাহত ভাঙ্গনে কখনও প্রাথমিক বিদ্যালয়, কখনো মসজিদ, কখনো বাসাবাড়...
ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিএনপির ঘর বন্দি সমাবেশ... সোমবার, ০৩ অক্টোবর ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। পুলিশের বাধা পেয়ে বিএনপি নেতা...
গাজীপুরে শিক্ষানবীশ গাড়ীচালকদের প্রশিক্ষণ... সোমবার, ০৩ অক্টোবর ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), শিক্ষামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডে (ডিসিটি...