চারুকলার বকুলতলায় পালিত হচ্ছে নবান্ন উৎসব

রবিবার ,১৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

Nobannoনিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় রোববার সকালে শুরু হয়েছে নবান্ন উৎসব ১৪২২।

জাতীয় নবান্ন উৎসব পর্ষদের এই আয়োজন রোববার সকাল ৭টার দিকে আহির ভৈরব রাগের মধ্যদিয়ে শুরু হয়। আমন ফসল ঘরে তোলাকে উপলক্ষ করে প্রতিবছর ১ অগ্রহায়ণ এ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এবারেও এ উৎসবকে ঘিরে রয়েছে নানা আয়োজন।

সকাল থেকেই পরিবেশিত হচ্ছে একক নৃত্য, দলীয় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্ন কথন এবং আদিবাসীদের ঐতিহ্যবাহী নৃত্য। এসবের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে দেশের চিরায়ত সংস্কৃতি।

নবান্ন উৎসবের পাশেই কয়েকটি স্টলে বিক্রি হচ্ছে পিঠা-পায়েস, মুড়ি-মুড়কি সহ বাঙ্গালীর গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন খাবার। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এছাড়াও বিকেল তিনটা থেকে আবার শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline