হিলি সীমান্তে আটক ৭ বাংলাদেশি

রবিবার ,১৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

hiliস্টাফ রিপোর্টার : হিলি সীমান্ত এলাকা থেকে ৭ বাংলাদেশি যুবককে অবৈধভাবে পারাপারের অভিযোগে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তের ধরন্দা এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা জানায়,  ইট ভাটায় কাজ দেয়ার কথা বলে ভারতের এক দালাল তাদেরকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। কিন্তু পরে দালাল পালিয়ে গেলে গতকাল হিলি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।

আটককৃতরা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আটককৃত সবাইকে হিলি হাকিমপুর পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline