কমান্ডো অপারেশন সফল ও অনেককে বাঁচানো গেছে : প্রধানমন্ত্রী

ctgbarta24.com

শনিবার,০২ জুলাই ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম
imageরাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলার পর যৌথ অভিযানের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার দুপুর ১২টার আগে রাজধানীতে ঢাকা-চট্টগ্রাম ও ময়মনসিংহ-জয়দেবপুর চার লেন মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সমালোচনা করেন।

শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীরা বহু মানুষকে হত্যা করেছে। অথচ সিএনএন একটা লাশের ছবিও দেখায়নি। কিন্তু বাংলাদেশে ছবি দেখানোর প্রতিযোগিতা শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনের জন্য কোনো অপারেশনে যাওয়ার প্রস্তুতি নেওয়ার খবর না দেখাতে টেলিভিশনগুলোকে বলা হয়েছে। কিন্তু কিছু কিছু টেলিভিশন সে কথা শুনতে চায়নি।
এ সময় ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘প্রাইভেট টেলিভিশন আমাদের হাতে দেওয়া। আমি দিতেও যেমন পারি, নিতেও পারি।’

প্রধানমন্ত্রী বলেন, কমান্ডো অপারেশন সফল হয়েছে। অনেককে বাঁচানো গেছে। সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে মানুষের উন্নয়নের জন্য। যেসব সড়কে অনবরত দুর্ঘটনা হতো, সেগুলো ঠিক করা হয়েছে। এরপরও কিছু লোক রাস্তায় নিয়ম না মেলে চলায় দুর্ঘটনা ঘটে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নতুন জেএমবি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা ‘বড় হুজুর’... নিউজ ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার,  ৪ আগস্ট, ২০১৬   রাশেদুল করিম: নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্...
ব্যাক্তিগত কাজ এবং সন্তানদের জন্য কেনাকাটা করলেন বাবুল... বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ দুই সন্তান আক্তার মাহমুদ মাহির (৮) ও তাবাসসুম তাজমিন টাপুরকে (৫) কোলে নিয়ে শোকার্ত পুলিশ সুপার বাবুল আক্তার। সিটিজিবার্ত...
‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার প্রত্যাহার... 'যাত্রী হয়রানির অভিযোগে' নিজস্ব ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের হয়রানীর অভিযোগে প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্য...



Translate »