গুলশানে জঙ্গি হামলা: শোক পালন করছে বাংলাদেশ

ctgbarta24.com

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 2016-07-03   07:35:28 AM BdST

গুলশানে জঙ্গি হামলা: শোক পালন করছে বাংলাদেশ

রাজধানী ঢাকার গুলশানে জঙ্গীদের হামলায় হোলে আর্টিজান রেস্টুরেন্টে হতাহতের ঘটনায় শোক পালন শুরু করেছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিহতদের স্মরণে দুদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছিলেন।

শুক্রবার রাতের ওই হামলার ঘটনায় ১৭ জন বিদেশী নাগরিক সহ বিশজন নিহত হয় যাদের জঙ্গিরা জিম্মি করেছিলো।

bd_mourn_killing_gulshan

শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মাধ্যমে এ ঘটনার অবসান ঘটে।

অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গী, যাদের সংক্ষিপ্ত নাম ইতোমধ্যেই প্রকাশ করেছে পুলিশ।

নারী ও শিশুসহ জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জনকে।

এর আগে শুক্রবার হামলার পরপরই ঘটনাস্থলে জঙ্গীদের হামলায় আহত হয়ে পরে নিহত হন দু পুলিশ কর্মকর্তা।

পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ কে সরকারের প্রতি আস্তা রাখতে বলেন এবং যে কোন মূল্যে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করবেন বলে জানান।

তিনি হামলার ঘটনাকে বর্বর ও কাপুরুষোচিত বলে মন্তব্য করেন।

এদিকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই নানা ভাবে শোক প্রকাশ শুরু করেছেন।

bd_mourn_gulshan_killing_640x360

অনেকেই ফেসবুকে তাদের প্রোফাইল ও কাভার ফটোতে কালো ব্যাজ দিয়েছেন।

আবার কেউ বা পুরো প্রোফাইল কালো রংয়ে ঢেকে দিয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নতুন জেএমবি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা ‘বড় হুজুর’... নিউজ ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার,  ৪ আগস্ট, ২০১৬   রাশেদুল করিম: নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্...
ব্যাক্তিগত কাজ এবং সন্তানদের জন্য কেনাকাটা করলেন বাবুল... বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ দুই সন্তান আক্তার মাহমুদ মাহির (৮) ও তাবাসসুম তাজমিন টাপুরকে (৫) কোলে নিয়ে শোকার্ত পুলিশ সুপার বাবুল আক্তার। সিটিজিবার্ত...
‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার প্রত্যাহার... 'যাত্রী হয়রানির অভিযোগে' নিজস্ব ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের হয়রানীর অভিযোগে প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্য...



Translate »