চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

Published: 2016-07-03   03:00:02 AM BdST

চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাজধানীর অভিযাত এলাকা গুলশানে শুক্রবার জঙ্গি হামলায় প্রাণহানির পর বন্দরনগরী চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশেষ করে নগরীর কূটনৈতিক অফিস, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বাস টার্মিনাল, শপিং মল ও বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যারা মাঠ পর্যায়ে রয়েছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে প্রবেশ ও বাহিরের পথে বসানো হয়েছে চেক পোস্ট।

চট্টগ্রাম ইপিজেড, কোরিয়ান ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে ৭ শতাধিক বিদেশি আছেন। এছাড়া নগরীতে বিদেশিদের অবস্থানের অন্যান্য স্থানের নিরাপত্তার প্রতি জোর দেওয়া হয়েছে।

শিল্প পুলিশের ডেপুটি ডিরেক্টর তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, চট্টগ্রামের তিনটি ইপিজেডে কয়েকশ বিদেশি নাগরিক কাজ করেন। তাদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, আমরা ঢাকার গুলশানের হামলার ঘটনার পর নগরীতে নিরাপত্তা জোরদার করেছি। বিশেষ করে যেসব আবাসিক এলাকায় বিদেশিরা অবস্থান ও বসবাস করেন সেসব স্থানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বন্দরনগরীতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) স্থাপনার স্ব স্ব প্রতিষ্ঠানকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নগরীতে ছোট-বড় মিলিয়ে ৪৭টি (কেপিআই) গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

এছাড়া ছয়টি আবাসিক হোটেলে নিরাপত্তা বাড়ানোর  সঙ্গে পুলিশ ফোর্সের তদারকিও বেড়েছে বলে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরের এয়ারফোর্স ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, যে কোনও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার প্রত্যাহার... 'যাত্রী হয়রানির অভিযোগে' নিজস্ব ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের হয়রানীর অভিযোগে প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্য...
নতুন জেএমবি, জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা ‘বড় হুজুর’... সিটিজি বার্তা২৪ ডেস্ক।  ৩ আগস্ট ২০১৬ নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা নতুন ধারার এই...
বাবুল আক্তারের যোগদানে কোনও সমস্যা দেখছি না: স্বরাস্ট্রমন্ত্রী... সিটিজি বার্তা২৪ ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ পুলিশ সুপার বাবুল আক্তার ও স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কর্মস্থ...



Translate »